India Post GDS Recruitment 2026: মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি, আবেদন চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত

India Post (Department of Posts) তাদের লেটেস্ট Gramin Dak Sevak (GDS) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি মাধ্যমিক পাস (10th Pass) করে থাকেন এবং কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির খোঁজ করছেন, তবে India Post GDS Recruitment 2026 আপনার জন্য সেরা সুযোগ। এই ব্লগে আমরা India Post GDS Online Engagement Schedule-I, January 2026-এর সমস্ত খুঁটিনাটি তথ্য, যেমন—আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব।

একনজরে India Post GDS Recruitment 2026 নিয়োগের বিস্তারিত (Recruitment Highlights)

বিষয়বিস্তারিত তথ্য
সংস্থার নামIndia Post (Department of Posts)
পোস্টের নামBPM, ABPM & Dak Sevak
বিজ্ঞপ্তি নম্বর17-37/2025-GDS (Pt.I)
আবেদন পদ্ধতিOnline
শিক্ষাগত যোগ্যতা10th Pass (Mathematics & English)
নিয়োগ পদ্ধতিMerit List (No Exam)
আবেদনের শেষ তারিখ16 February 2026
অফিসিয়াল ওয়েবসাইটindiapost.gov.in/gdsonlineengagement

পোস্ট ও কাজের বিবরণ (Job Profile)

India Post GDS Recruitment 2026 বিজ্ঞপ্তিতে মূলত তিনটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে:

  1. Branch Postmaster (BPM): মূল কাজ হলো ব্রাঞ্চ পোস্ট অফিসের সমস্ত অপারেশন পরিচালনা করা, IPPB-র কাজ এবং মার্কেটিং।
  2. Assistant Branch Postmaster (ABPM): স্ট্যাম্প বিক্রি, ডাক বিলি করা এবং BPM-কে কাজে সাহায্য করা।
  3. Dak Sevak: পোস্টাল স্ট্যাম্প বিক্রি, ডোরস্টেপ ডেলিভারি এবং পোস্টমাস্টারকে সাহায্য করা।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • Registration শুরু: 31 January 2026
  • Registration শেষ: 14 February 2026
  • Online Application & Fee Payment জমা দেওয়ার শেষ তারিখ: 16 February 2026
  • Correction Window (ভুল সংশোধন): 18 February 2026 থেকে 19 February 2026

দ্রষ্টব্য: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করাই শ্রেয়।


শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria)

India Post GDS Recruitment 2026 পদে আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক:

  1. Educational Qualification: ভারত সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) পাস হতে হবে। মাধ্যমিকে Mathematics এবং English বিষয় থাকা বাধ্যতামূলক।
  2. Local Language: আপনি যে সার্কেল বা রাজ্যের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা (Local Language) মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ে থাকতে হবে। (যেমন: West Bengal-এর জন্য বাংলা)।
  3. Computer Knowledge: বেসিক কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।
  4. Cycling: সাইকেল চালানো জানা বাধ্যতামূলক। (স্কুটার বা বাইক চালাতে জানলেও হবে)।

বয়সসীমা (Age Limit)

আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে:

  • Minimum Age: 18 Years
  • Maximum Age: 40 Years

বয়সের ছাড় (Age Relaxation):

  • SC/ST: 5 Years
  • OBC: 3 Years
  • PwBD: 10 Years
  • EWS: কোনো ছাড় নেই।

বেতন কাঠামো (Salary / TRCA Slab)

GDS কর্মীদের বেতন Time Related Continuity Allowance (TRCA) অনুযায়ী দেওয়া হয়:

পদের নাম (Category)TRCA Slab
BPM (Branch Postmaster)Rs. 12,000/- থেকে Rs. 29,380/-
ABPM / Dak SevakRs. 10,000/- থেকে Rs. 24,470/-

এর সাথে অন্যান্য সরকারি ভাতাও (যেমন DA) যুক্ত থাকে।


আবেদন ফি (Application Fee)

  • General / OBC / EWS (Male): 100 টাকা।
  • Female / SC / ST / PwD / Transwomen: কোনো ফি লাগবে না (Nil)।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এই নিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো লিখিত পরীক্ষা (Written Exam) বা ইন্টারভিউ নেওয়া হয় না।

  1. System Generated Merit List: মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অটোমেটেড মেরিট লিস্ট তৈরি হবে।
  2. যাদের মার্কশিটে গ্রেড (Grade/Points) আছে, তাদের ক্ষেত্রে 9.5 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ব্যবহার করে পার্সেন্টেজ গণনা করা হবে।
  3. মেরিট লিস্টে নাম আসার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের (Physical Verification) জন্য ডাকা হবে।

কীভাবে আবেদন করবেন? (How to Apply)

আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. Step 1 (Registration): প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://indiapost.gov.in/gdsonlineengagement -এ গিয়ে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  2. Step 2 (Form Filling): রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন। নিজের ব্যক্তিগত তথ্য, ১০ম শ্রেণির নম্বর এবং সার্কেল (যেমন West Bengal) সিলেক্ট করুন।
  3. Step 3 (Upload Documents): নিজের সাম্প্রতিক ছবি (JPG, 50kb-এর মধ্যে) এবং স্বাক্ষর (JPG, 20kb-এর মধ্যে) আপলোড করুন।
  4. Step 4 (Choose Preferences): আপনি কোন ডিভিশন এবং পোস্ট অফিসে কাজ করতে চান, তার প্রেফারেন্স দিন।
  5. Step 5 (Payment & Print): ফি জমা দিন (প্রযোজ্য হলে) এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে রাখুন।

উপসংহার:

যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পরীক্ষার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য India Post GDS 2026 একটি দুর্দান্ত সুযোগ। আবেদনের শেষ তারিখ 16 February 2026। তাই দেরি না করে আজই আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ণ লিংক:

  • অফিশিয়াল ওয়েবসাইট: Click Here
  • নোটিফিকেশন পিডিএফ: Download PDF

Leave a Comment